২ অক্টোবর, ২০২৬
প্রথম সন্দেশ দেশ ও প্রবাসের রাজনৈতিক খবর বিশ্লেষণের একমাত্র প্ল্যাটফর্ম
ব্রেকিং
প্রথম সন্দেশ
খেলাধুলা ব্রেকিং

সল্টলেকে বাংলার অনূর্ধ্ব-১৯ দলের ফিটনেস পরীক্ষা

সল্টলেকে বাংলার অনূর্ধ্ব-১৯ দলের ফিটনেস পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা: সল্টলেকের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI), সাই - এর সিন্থেটিক রানিং ট্র্যাকে ফিটনেস ও কন্ডিশনিং সেশনে নামে বাংলার অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দল। দলের প্রধান কোচ মনোজ তিওয়ারি এবং সহকারী কোচ দত্তাত্রেয় মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলেছে সারাদিনের জন্য পূর্ব নির্ধারিত অনুশীলন পর্ব। উপস্থিত ছিলেন দলের সাপোর্ট স্টাফের সদস্যরাও।

প্রসঙ্গতঃ আসন্ন মরসুমের জন্য ক্রিকেটারদের শারীরিকভাবে আরও শক্তপোক্ত করে তোলা ছিল এই বিশেষ সেশনের প্রথম ও প্রধান এবং মূল লক্ষ্য। সিন্থেটিক ট্র্যাকে সুতরাং ক্রিকেটারদের একাধিক দৌড় ও স্প্রিন্টের পাশাপাশি স্ট্যামিনা, গতি, ক্ষিপ্রতা এবং সহনশীলতা বাড়ানোর বিভিন্ন অনুশীলন নিয়ম মাফিক করানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ড্রিল শেষ করা এবং অনুশীলনের সময় শরীরের ভারসাম্য ও গতি বজায় রাখার উপর বিশেষ নজর ছিল কোচিং স্টাফের।

এদিকে, অনুশীলনের প্রতিটি পর্যায়ে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার দিকে কড়া নজর রাখেন মনোজ ও দত্তাত্রেয়। তরুণ ক্রিকেটারদের ম্যাচের চাপ সামলানোর উপযোগী করে তুলতে ফিটনেসের পাশাপাশি মানসিক দৃঢ়তার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে আরও প্রতিযোগিতামুখী করে তোলার লক্ষ্যে প্রস্তুতির শুরুতে তাই জোর দেওয়া হচ্ছে ফিটনেসে। সল্টলকের এই কন্ডিশনিং সেশন সেই প্রস্তুতি-পর্বেরই গুরুত্বপূর্ণ অংশ।


শেয়ার করুন: Facebook WhatsApp