নিজস্ব সংবাদদাতা: ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত কলকাতার ক্যাথিড্রাল রোড এর একাডেমি অফ ফাইন আর্টস। রবীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের দুর্লভ শিল্পকর্মের বিশাল সংগ্রহ রয়েছে এখানে। কলকাতার ঐতিহ্যবাহী ‘একাডেমি অফ ফাইন আর্টস’-এর বিতর্কিত গেরুয়া রং সরিয়ে পুনরায় সাদা রঙে বদলে দিলেন শিল্পী - সমাজ।
বর্তমান বছরের ১২ জুলাই একাডেমি অফ ফাইন আর্টস এর মূল গেটের পাশে টিকিট কাউন্টার ও নিরাপত্তা রিক্ষীদের ঘর আচমকা গেরুয়া করা হয় এবং পাশে ভারতমাতার ব্যানার ঝোলানো হয়। সংস্কৃতির ঐতিহ্যবাহী আঙিনায় রাজনৈতিক রং লাগানোর বিরুদ্ধে সরব হন নাট্যজগতের প্রবীণ নাট্যব্যক্তিত্বগণ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। ক্ষুব্ধ শিল্পীরা নিজেরাই হাতে রং ও ব্রাশ তুলে সাদা রং করতে থাকেন। কলকাতা শহরের সংস্কৃতির সঙ্গে নীল-সাদা যেমন বেমানান প্রমান করেছে জনগণ একাডেমি অফ ফাইন আর্টস এর ঘটনার অভিমুখ কি সেই দিকে?