২ অক্টোবর, ২০২৬
প্রথম সন্দেশ দেশ ও প্রবাসের রাজনৈতিক খবর বিশ্লেষণের একমাত্র প্ল্যাটফর্ম
ব্রেকিং
প্রথম সন্দেশ
সম্পাদকীয় ব্রেকিং

সম্পাদকীয়

সম্পাদকীয়

বর্তমান বছরে এখনো অব্দি ভালোই বর্ষা হচ্ছে। চাষ-আবাদ আশা করা যায় ভালো হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মাস মাইনে বা দিন আনা দিন খাওয়া মানুষ চিন্তায় পড়েছে। সব কিছুর আকাশ ছোঁয়া দাম। নুন-ভাত ও জুটবেনা ভালো রোজগার না করলে।

কাজেই ছোটো খাটো চোর-ছ্যাঁচোরের উপদ্রব বেড়েছে। মোবাইল চুরি তো যখন তখন।

তা সে যাই হোক আমরা এগিয়ে চলেছি। খবরের কাগজের সঙ্গে ওয়েবসাইট শুরু হচ্ছে। নিজেদের আপডেট রাখতে এই পথে চলতে শুরু করলো ‘প্রথম সন্দেশ’।

আপনারা ফলো করুন আমাদের সাইট। পাঠকরা তাঁদের মত - অমত আমাদের জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই ইচ্ছা।


শেয়ার করুন: Facebook WhatsApp