২ অক্টোবর, ২০২৬
প্রথম সন্দেশ দেশ ও প্রবাসের রাজনৈতিক খবর বিশ্লেষণের একমাত্র প্ল্যাটফর্ম
ব্রেকিং
প্রথম সন্দেশ
রাজ্য ব্রেকিং

গরম দুধে রাজনীতি

গরম দুধে রাজনীতি

জনতার দরবারে গেলেন পার্ক স্ট্রিট এর ফুটপাতবাসি। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আলোচনার পর জানান বর্তমান বিজেপি সরকার এর ওপর তাদের ভরসা আছে। মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন তারা সেভাবেই থাকবে। 

কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফ্রি স্কুল স্ট্রিট আর পার্ক স্ট্রিট সংযোগস্থলে পৌঁছে এক ফুটপাতের মহিলাকে রাস্তায় স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে বাধা দেন। তারপর থেকেই যত বিপত্তি। উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় ফুটপাতে থাকা মানুষের জীবনধারণ নতুন কোনো রূপকথা নয়। বহু বছর ফুটপাতে ঘর সংসার করে চলেছে রাজ্যবাসী। হঠাৎ তাদের উঠিয়ে দিলে তারা যাবে কোথায় সেই প্রশ্ন রাজনীতি তথা সমাজমহলে। যদি ফুটপাত থেকে মানুষকে ওঠাতে হয় পরিকল্পনা করে তাদের সরানো হবে এটাই কাঙ্খিত। রাজ্যের মানুষ নতুন সরকারকে সঙ্গে নিয়ে বেশ নাস্তানাবুদ। সরকারে আসার আগে বিজেপির নেতা নেত্রীরা শপথ নিয়েছিলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে। যেন, সব ম্যাজিকের মত হয়ে ফুরফুর করে হিমেল বাতাসে ভেসে বেড়াবে বাংলা ও বাংলার মানুষ। কিন্তু বাস্তব এর কঠিন জাঁতাকলে পড়ে সত্যি কি ম্যাজিক করে জনগণ সব পেয়ে যাচ্ছে যার যেটা চাই? এর উত্তর একমাত্র বিজেপির নেতারাই দিতে পারবেন।

শেয়ার করুন: Facebook WhatsApp